হবিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

হবিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার সদর উপজেলার রিচি গ্রামে রুপিয়া বেগম (৪৫) নামে এক নারীকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী রঙ্গু মিয়া। পরে বুধবার (৭ সেপ্টম্বর) সন্ধ্যায় স্বামী রঙ্গু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual6 Ad Code

 

স্থানীয়রা জানান, নিহত রুপিয়া বেগম রিচি গ্রামের মৃত রজব আলীর মেয়ে। প্রায় ২৫ বছর আগে রুপিয়া বেগমের সঙ্গে বিয়ে হয় রঙ্গু মিয়ার। বিয়ের পর তাদের ঘরে ৩ ছেলে ও এক মেয়ে জন্ম নেয়। এরই মধ্যে তাদের মাঝে সৃষ্টি হয় পারিবারিক কলহ। দীর্ঘদিন রুপিয়া বেগম পিত্রালয়ে অবস্থান করেন। পরে সন্তানরা বড় হলে পুনরায় তিনি স্বামীর ঘরে ফিরে আসেন।

 

Manual3 Ad Code

বুধবার দুপুরে স্ত্রীর কাছে টাকা চান রঙ্গু মিয়া। স্ত্রী টাকা না দিলে তিনি উত্তেজিত হয়ে স্ত্রীকে গালমন্দ করেন। সন্ধ্যায় রুপিয়া বেগম ঘরে ঘুমিয়ে থাকলে রঙ্গু মিয়া একটি কুড়াল দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করেন। আশংকাজনক অবস্থায় রুপিয়াকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

 

খবর পেয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল ও সদর থানার ওসি গোলাম মর্তুজা হাসপাতালে ছুটে যান।

Manual5 Ad Code

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, স্বামী রঙ্গু মিয়াকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code