সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের দুদিন পর তফছির মিয়া (২৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুরস্থ হবিগঞ্জ গ্যাস ফিল্ডের তেলের ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তফছির মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। তিনি হবিগঞ্জ গ্যাসফিল্ডের শ্রমিক ছিলেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোববার থেকে নিখোঁজ ছিলেন তফছির। মঙ্গলবার হবিগঞ্জ গ্যাস ফিল্ডের তেলের ট্যাংকিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ওসি আরো জানান, সিসিটিভির ফুটেজে দেখা গেছে রোববার রাত পৌনে ৮টার দিকে তফছিরকে গ্যাসফিল্ডে ঢুকতে দেখা যায়। পরে সেখানে থাকা তেলের ট্যাংকির ঢাকনা উঠিয়ে তিনি লাফ দেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি