সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে বাবা-মাকে মারধরের দায়ে ছেলে উজ্জ্বল মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত উজ্জ্বল মিয়া উপজেলার কালিয়ারভাঙ্গা ইউপির কালিয়ারভাঙ্গা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন জানান, প্রায়ই বাবা-মাকে মারধর, অপমান ও হুমকি দিয়ে টাকা আদায় করে আসছিলেন উজ্জ্বল। এ ঘটনায় বাবা-মা অতিষ্ঠ হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন।
মঙ্গলবার রাতে ফের বাবা-মাকে মারধর করেন উজ্জ্বল। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে উজ্বলকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি