হবিগঞ্জে ৯ দিন ধরে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২

হবিগঞ্জে ৯ দিন ধরে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবলে নিখোঁজের ৯ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি ৩ মাদরাসা ছাত্রের। এমতাবস্থায় উদ্বেগ-উৎকন্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তাদের স্বজনরা। এরই মধ্যে মাদরাসা ছাত্রদের উদ্ধারে বাহুবল মডেল থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

 

পুলিশ বলছে, তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। নিখোঁজরা হল বাহুবল উপজেলাস্থ জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদরাসা ছাত্র।

 

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর আলাদা আলাদা সময়ে বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের হাফেজ আব্দুস শহিদের পুত্র জাকারিয়া মিয়া (১৩), নিজগাঁও গ্রামের পাকু মিয়ার পুত্র আব্দুল ওয়াহিদ (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের মৃত ফিরোজ আলীর পুত্র রাহিম উদ্দিন (১৪) মাদরাসা থেকে নিখোঁজ হয়। ঘটনার পরপরই মাদরাসার শিক্ষক নিখোঁজ ৩ ছাত্রের অভিভাবকদের বিষয়টি জানান।

 

তাৎক্ষণিক জাকারিয়া, ওয়াহিদ ও রাহিমের অভিভাবকরা তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান পাননি। পরে ২২ সেপ্টেম্বর নিখোঁজ জাকারিয়ার বাবা হাফেজ আব্দুস শহিদ, ওয়াহিদের বাবা পাকু মিয়া ও রাহিম উদ্দিনের বড় ভাই সাইদ আহমদ বাদী হয়ে বাহুবল মডেল থানায় আলাদা আলাদা জিডি করেন।

 

Manual7 Ad Code

সাইদ আহমদ বলেন, আমার ছোট ভাই রাহিমসহ ৩ মাদরাসা ছাত্র আজ ৯ দির ধরে নিখোঁজ। তাদের সন্ধান বের করতে দেশের বিভিন্ন স্থানে হন্য হয়ে ঘুরছি। কিন্তু কোনো সন্ধান খোঁজে বের করতে পারছি না। এদিকে তার সন্ধানে আমাদের মা (জাহেদা খাতুন) পাগল প্রায় হয়ে পড়েছেন।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

তিনি তার ভাইসহ নিখোঁজ ৩ মাদরসাা ছাত্রের দ্রুত সন্ধান পেতে পুলিশসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

 

Manual4 Ad Code

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, ৩ মাদরাসা ছাত্রের নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে খোঁজে বের করতে সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code