হবিগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২

হবিগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রাম থেকে মাহমুদা বেগম নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ৫০ বছর বয়সী মাহমুদা বেগম ধুলিয়াখাল গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার স্ত্রী।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

স্থানীয়রা জানায়, সকালে মাহমুদার কক্ষের কাছে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় পরিবারের লোকজনের। পরে কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই গলায় কাপড় পেঁচানো মাহমুদাকে ঝুলতে দেখেন তারা। পরে তাকে নামিয়ে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, মাহমুদা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code