ডাকাতির প্রস্তুতিকালে হবিগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২২

ডাকাতির প্রস্তুতিকালে হবিগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান পরিচালনা করে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাত দলের ব্যবহৃত একটি গাড়ি ও কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

Manual6 Ad Code

 

বুধবার (১৯ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি।

 

এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনগত রাতে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের টং টং শাহের মাজারের পার্শ্ববর্তী স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

 

গ্রেপ্তাররা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পাবই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে শফিক মিয়া ওরফে পিচ্চি মজিদ (৩৭), হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের মস্কব আলীর ছেলে মনোহর আলী (৪৫), একই উপজেলার উড়ানিয়া ভাঙ্গারপাড় গ্রামের মৃত আয়েত আলীর ছেলে শফিক মিয়া (৪২), রামেশ্বর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে আব্দুর রহমান (২৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে জামাল মিয়া (৩৭) ও একই উপজেলার ধরমণ্ডল গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে নুনু মিয়া (৫৭)।

 

Manual8 Ad Code

এসপি মুরাদ আলি জানান, রাত ২টার দিকে ওই ছয়জনসহ আরও কয়েকজন লোকড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করে। তবে আরও কয়েকজন পালিয়ে গেছেন। সেখানে তাদের কাছ থেকে একটি গাড়ি ও কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। পরে তাদের হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code