সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুলতানশী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- সুলতানশী গ্রামের আব্দুল লতিফের মেয়ে শিমলা আক্তার এবং পার্শ্ববর্তী আব্দবখাই গ্রামের সিদ্দিক আলীর মেয়ে রোজিনা আক্তার। সম্পর্কে তারা আপন খালাতো বোন।
ঘটনার সত্যতা স্বীকার করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই বোন। একপর্যায়ে তারা ঘরের টিনের চালে ওঠে। এ সময় তারা অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্থানীয়রা শিমলা আক্তার ও রোজিনা আক্তারকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি