সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২
বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ অক্টোবর) দুপুরে বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কামরুল মিয়া উপজেলার ১২ আউলিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। কামরুল পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস।
তিনি জানান, কামরুল মিয়া নামে ঐ ইলেকট্রিশিয়ান নোয়াগাঁও গ্রামের একটি বাসায় কাজ করতে গিয়েছিলেন। একপর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে কামরুলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি