সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মধ্য রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (০৯ নভেম্বর) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেফতাররা হলেন- রাসেল মিয়া, সাহিদ আহম্মদ, রুহুল আমিন, হৃদয় মিয়া, অয়ন মিয়া ও সাগর মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় চুরি-ডাকাতি করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা গ্রেফতার এড়াতে আত্মগোপনে থেকে ডাকাতি করতেন।
Design and developed by ওয়েব হোম বিডি