সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার আজমিরীগঞ্জে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজ মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাকাইলছেও ইউপির রাহেলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিয়াজ মিয়া ওই গ্রামের শহর আলী মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী।
স্থানীয়রা জানায়, ইজিবাইক চার্জে লাগিয়ে বৈদ্যুতিক লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রিয়াজ মিয়া। এ সময় বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই রাত ১১টার দিকে মারা যান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি