সময়ের সাথে সমস্যা দূর হয়ে যাবে : আশা পরিকল্পনামন্ত্রীর

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২

সময়ের সাথে সমস্যা দূর হয়ে যাবে : আশা পরিকল্পনামন্ত্রীর

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
দেশে বিদ্যুতের যে বিভ্রাট চলমান তা রাশিয়া ইউক্রেন যুদ্ধে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে। সময়ের সাথে এসব সমস্যা  দূর হয়ে যাবে বলে আশ্বস্থ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

শনিবার (১২ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা প্রাঙ্গণে ৫ হাজার ২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার সার, বীজ বিতরণ উদ্বোধন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

Manual3 Ad Code

তিনি বলেন, কৃষিকে সর্বাত্মক অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান সরকার। কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। শহরের সুযোগ-সুবিধা গ্রামকে দিতে হবে।

Manual2 Ad Code

 

মন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় সরকার প্রধান দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প কমানোর নির্দেশ দিয়েছেন। সরকারি কর্মকর্তাদের এখন গাড়ি দেওয়া হচ্ছে না। তবে কৃষকদের যেন উন্নয়নের কেন্দ্রে রাখা হয় সেই নির্দেশনা দিয়েছেন তিনি।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির, উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিন।

 

লাখাই উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন এবং রাসায়নিক সার প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। বিপুলসংখ্যক কৃষক-কৃষাণীসহ লাখাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

 

এদিকে, বিকাল সাড়ে ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়াতনে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মন্ত্রী। এ সময় সাংবাদিকদের উন্নয়নে সরকারের দেয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন তিনি এবং হবিগঞ্জের সাংবাদিকদের জন্য সহায়তা দেয়ার আশ্বাস দেন।

Manual8 Ad Code

 

হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেলের যৌথ পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, প্রেসক্লাবে সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ফজলুর রহমান প্রমুখ।

Manual5 Ad Code

 

অনুষ্ঠানে জেলার প্রতিটি উপজেলা প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদকসহ কর্মরত দেড় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code