সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২
বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এরমধ্যে ৩৭ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মানিকপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আশিক মিয়ার সঙ্গে একই গ্রামের রইছ উল্লাহর ছেলে আব্দুর রউফের বিরোধ চলছিল। এরই জেরে সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষের লোকজন। এতে প্রায় অর্ধশতাধিক লোক আহত হন।
পরে গুরুতর অবস্থায় ৩৭ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি