আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মাধবপুরে র‌্যালী-মানববন্ধন

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মাধবপুরে র‌্যালী-মানববন্ধন

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জাতীয় রোকেয়া দিবস উপলক্ষে হবিগঞ্জ বাহুবলে বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০৯ ডিসেম্বর) বাহুবল উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের সার্বিক সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জাতীয় রোকেয়া দিবস পালিত হয়।

 

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাহুবল সদর বাহুবল উপজেলার নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

প্রতি বছরের ন্যায় চলতি বছরেও রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর তৃনমূল পর্যায়ে নারী নেতৃত্ব ও নারীদের বিশেষ অবদানের জন্য স্বীকৃতি হিসেবে ৫টি ক্যাটাগরীতে জয়ীতা নরী হিসেবে তাদেরকে পুরস্কৃত করেন।

Manual6 Ad Code

 

জয়ীতা নারী হিসেবে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরীতে জন জয়ীতা নির্বাচিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরেধ পক্ষ পালন ও জয়ীতা কার্যক্রমে ব্র্যাকের পক্ষে সার্বিক সহযোগিতা করেন শিরিন সুলতানা এ্যাসোসিয়েট অফিসার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, হবিগঞ্জ বাহুবল সদর উপজেলা।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code