সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ১১টায় উপজেলার ৯নং রাণীগাঁও ইউপির পাঁচগাতিয়া গ্রাম থেকে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
জানা গেছে, পাঁচগাতিয়া গ্রামের বাসিন্দা মৌলানা ছুরত আলীর ছেলে সোহান মিয়া (১৫) তার নিজ বসতবাড়ির আঙিনায় মাটি খুঁড়ে কাজ করতে গেলে হ্যান্ড গ্রেনেড দেখতে পায়। পরে তা নিশ্চিত হয়ে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়া হলে থানার এসআই মোশাহিদুর ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে পৌঁছে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে।
এই বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ বলেন, আমরা ধারণা করছি, এই গ্রেনেড মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। তাই সেখানে এই গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পাওয়া যায়। এই গ্রেনেড নিষ্ক্রিয়তায় বোম ডিসপোজাল ইউনিটকে অবগত করা হয়েছে। এই রিপোর্ট লেখা আগ পর্যন্ত গ্রেনেড নিষ্ক্রিয়তা প্রক্রিয়া চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি