মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এএসপিসহ চার পুলিশ আহত

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এএসপিসহ চার পুলিশ আহত

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পিকআপভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে এএসপি মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তীসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে তিন পুলিশ সদস্যকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

Manual6 Ad Code

সোমবার (২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেজুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

আহতরা হলেন- মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, তার দেহরক্ষী টিটু বর্মন (২৩), কনস্টেবল সুজন দাস (২৫), মাসুম আহম্মদ (২৬) ও আবুল হোসেন (৪৩)।

 

জানা গেছে- মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি সভায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৪৮৯৩৯) পুলিশ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই মাইক্রোবাস চালক পালিয়ে যায়। পুলিশ মাইক্রোবাসটিকে আটক করেছে।

Manual1 Ad Code

 

সুরমামেইল/কাদের/এফএ

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code