সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাক্ষর জালসহ একাধিক অভিযোগে মোহন খান (৩০) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।
বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোহন শহরের সুলতান মাহমুদপুর গ্রামের ইদু খানের ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই উৎসব কর্মকার বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ডরুমের আশপাশে থাকতেন মোহন। সেবা নিতে আসা লোকদের ভুয়া পর্চা বানিয়ে দিতেন তিনি। এজন্য সরকারি কর্মকর্তাদের জাল সিল ব্যবহার করতেন। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন এ যুবক।
বিষয়টি নজরে এলে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমের সামনে অভিযান চালিয়ে মোহনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
(সুরমামেইল/এনএ/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি