মাধবপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩

মাধবপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শরিফ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (০৮ জানুয়ারি) সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিঠাপুকুর গ্রামের শরিফ মিয়া ও তার ভাই শহিদ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে হামলার শিকার হয়ে শাদত আলীর ছেলে শরিফ মিয়া মারা যান।

 

Manual3 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হচেছ। তবে কোন পক্ষ এখনো অভিযোগ করেনি।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এনএ/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code