হবিগঞ্জে মক্তবে যাওয়া শিশুকন্যা খুন

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩

হবিগঞ্জে মক্তবে যাওয়া শিশুকন্যা খুন

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরে এক শিশু খুন হওয়ার ঘটনা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে শহরতলীর ছোট বহুলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

নিহত ত্রিশা বেগম (৯) ওই গ্রামের আব্দুস শহীদের মেয়ে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ত্রিশা মক্তবে আরবি পড়তে যায়। এ সময় সে মাঠে চিৎকার করছিল। শব্দ শুনে তার বাবা গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজাসহ পুলিশের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করেন। তারা নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদ করেছেন।

Manual6 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, তার মাথায় আঘাত আছে। মাদ্রাসায় আরবি পড়তে যাওয়ার সময় হত্যাকাণ্ডটি ঘটে।

Manual4 Ad Code

 

নিহতের বাবা বলেন, স্থানীয় একটি পরিবারের সঙ্গে তার বিরোধ আছে। তাদের সঙ্গে মামলা মোকদ্দমাও চলছে। তারা হয়তো হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে। ইতোমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

 

(সুরমামেইল/এএসএম/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code