নবীগঞ্জে ফসলি জমির মাটি কাটার নেতৃত্বে নজরুল-হামজা বাহিনী!

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩

নবীগঞ্জে ফসলি জমির মাটি কাটার নেতৃত্বে নজরুল-হামজা বাহিনী!

Manual4 Ad Code

ইনসেটে নজরুল-হামজা।


আইন অমান্য হলেও মামলা করতে নারাজ প্রশাসন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় দিনের পর দিন বাড়ছে পরিবেশ ধ্বংস করে মাটি কাটা, এমন দাবী স্থানীয়দের।


নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটা থামছেনা। নজরুল, হামজা, লিটন, মনু, আনোয়ার খাঁ, সুবেদ আলী’র নেতৃত্বে একটি সঙ্গবদ্ধ চক্র বৃহৎ পরিসরে মাটি কাটছে উপজেলা শতাধিকস্থান থেকে।

Manual2 Ad Code

 

দায়সারাভাবে মোবাইল কোর্ট পরিচালনা না করে নিয়মিত মামলা দায়ের করা হলেই বন্ধ হবে অবৈধ মাটি কাটা এমন দাবী সচেতন মহলের। তবে মামলা দিতে নারাজ উপজেলা প্রশাসন।

 

জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১২ এর ৬ ধারায়) অনুযায়ী, প্রাকৃতিকভাবে সৃষ্ট টিলা ও পাহাড় নিধন সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যদিকে ১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০০১) অনুযায়ী, কৃষিজমির টপ সয়েল বা উপরিভাগের মাটি কেটে শ্রেণি পরিবর্তন করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। দুই আইনে শাস্তির বিধান একই রকম। এসব কাজে জড়িত ব্যক্তিদের দুই লাখ টাকার জরিমানা ও দুই বছরের কারাদÐ দেওয়ার বিধান রাখা হয়েছে। একই কাজ দ্বিতীয়বার করলে দায়ী ব্যক্তির ১০ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ড হবে। এ ক্ষেত্রে এ কাজের সঙ্গে জড়িত জমি ও ইটভাটার মালিক ও ঠিকাদার উভয়ের জন্যই সমান শাস্তির বিধান রয়েছে।

 

সরেজমিন ঘুরে দেখা যায়- পৌর এলাকার জয়নগর, গয়াহরি, কানাইপুর, ভবের বাজার, সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর, আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর সৈয়দপুর, পারকুল, কুর্শি ইউনিয়নের বাজকাশারা, সাদুল্লাপুর, এনাতাবাদ, হৈবতপুর, সুলতানপুর, রতনপুর, কুর্শি, দেবপাড়া ইউনিয়নের, কান্দিগাঁও, আইনগাঁও, রুস্তমপুর, বাউসা, ইউনিয়নের বাশডর, রিফাতপুর, ভরপুর, চানপুর, গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল, দেওপাড়া, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি, ইমামবাড়ি, পানিউমদা ইউনিয়নের ভরগাঁও, খাগাউড়া, ইনাতগঞ্জ, দীঘলবাক, করগাঁওসহ ১৩টি ইউনিয়নের একাধিক জায়গাসহ শতাধিক স্থান থেকে কৃষিজমিতে এক্সভেটর মেশিন বসিয়ে মাটি কেটে সরবরাহ হচ্ছে নিকটবর্তী ইটভাটায়।

 

Manual1 Ad Code

এছাড়াও কৃষি জমির উর্বরতা নষ্ট করে কোটি কোটি টাকার মূল্যের অসংখ্য নিচু জায়গা এসব মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। পরিবেশ আইন অনুযায়ী কৃষিজমি ও টিলার মাটি কাটা দণ্ডনীয় অপরাধ হলেও এসব কাজে উপজেলা প্রশাসনের মদদ রয়েছে বলে অভিযোগ ওঠেছে। এসকল স্থান থেকে মাটি কাটার নেতৃত্ব দিয়ে আসছে উপজেলা মাটি কাটা ঠিকাদার সমিতি। এই সমিতির নেতৃত্বে রয়েছেন কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুরের নজরুল চৌধুরী, এনাতাবাদের আমীর হামজা, লিটন মিয়া, ও মান্দারকান্দি এলাকার মনু মিয়া, ভরগাঁও গ্রামের আনোয়ার খাঁ, চরগাঁও গ্রামের সুবেদ আলী, রাসেল গং।

Manual5 Ad Code

 

সংবাদ প্রকাশের পর শতাধিক স্থানের মধ্যে দায়সারাভাবে ২-৩টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তবে পরিবেশ আইনে নিয়মিত মামলা দায়ের করতে পুরোপুরি নারাজ উপজেলা প্রশাসন। নিয়মিত মামলা না দেয়ার ফলে পুরো উপজেলাজুড়ে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে মাটি কাটা। অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসনকে হাতের মুঠোয় রেখে দিন-দুপুরে এবং মধ্যরাতে মাটি কাটা অব্যাহত রেখেছে নজরুল-হামজা বাহিনী। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়েছে।

 

এ নিয়ে অভিযুক্ত নজরুল চৌধুরী বলেন, মাটি কাটার বিষয়ে ডিসি অফিসে আবেদন করা হয়েছিল, কিন্তু অনুমতি দেয়া হয়নি। কৃষকরা তাগদা দেয়ার কারণেই আমরা মাটি কাটছি। তিনি বলেন, সমিতির সভাপতি এখনো নির্ধারণ হয়নি, তবে আমরা হামজা, লিটনসহ কয়েকজন দায়িত্বে আছেন।

 

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, যেখানে খবর পাচ্ছি সেখানে অভিযান করেছি, কিছু জায়গায় জরিমানাও করেছি। আমাদের অভিযান চলছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এসএইচ/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code