ম্যাজিস্ট্রেট দেখে সিজারিয়ান রোগী রেখে পালালেন চিকিৎসকরা!

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

ম্যাজিস্ট্রেট দেখে সিজারিয়ান রোগী রেখে পালালেন চিকিৎসকরা!

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘দি জাপান বাংলাদেশ প্রাইভেট হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানের মালিক আরিফুল ইসলামকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের টের পেয়ে অপারেশন থিয়েটারে সিজারিয়ান রোগী রেখে পালিয়ে যান চিকিৎসকরা।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে সিভিল সার্জন ডা. নুরুল হক নিয়মিত হাসপাতাল ভিজিটের অংশ হিসেবে ‘দি জাপান বাংলাদেশ হাসপাতাল’ পরিদর্শনে গিয়ে দেখতে পান অপারেশন থিয়েটারে রোগীর সিজার চলছে। তবে কোন এনেসথেসিয়া চিকিৎসক ও বিশেষজ্ঞ সার্জন নেই। এরপর তিনি বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের একটি টিম দি জাপান বাংলাদেশ হাসপাতালে অভিযানে অংশ গ্রহণ করে।

 

এ সময় ভ্রাম্যমাণ আদালত দেখে অপারেশন থিয়েটারে সিজারিয়ান রোগী রেখে পালিয়ে যান চিকিৎসক ডা. উম্মে কাসমিরা জাহান ও ডা. জাহিদুর রহমান।

হবিগঞ্জের দি জাপান-বাংলাদেশ হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। (ছবি : প্রতিনিধি)


পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের মালিক মো. আরিফুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় সিভিল সার্জন ডা. নুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল ও সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

হাসপাতালে নিজেস্ব চিকিৎসক, নার্স ও লাইলেন্স নবায়ন না থাকায় সিভিল সার্জন বলেন, প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদের বিষয়ে অলাদা তদন্ত চলছে।

 

সাজাপ্রাপ্ত আরিফুল ইসলাম লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বালি-ফরিদপুর গ্রামের সাবেক মেম্বার মো. কাঞ্চন মিয়ার পুত্র ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Manual8 Ad Code

 

উল্লেখ্য, দি জাপান বাংলাদেশ হাসপাতালটির ইতিপূর্বেও একাধিক অভিযোগ রয়েছে।

 

(সুরমামেইল/এমএকে/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code