শিক্ষকের দেওয়া গাড়ি নিতে এসে মামলা খেলেন হিরো আলম!

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩

শিক্ষকের দেওয়া গাড়ি নিতে এসে মামলা খেলেন হিরো আলম!

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
উপহারের গাড়ি নিতে সিলেট যাওয়ার পথে দ্রুতগতিতে গাড়ি চালানোয় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মামলার জালে জড়িয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। এ সময় তার ব্যক্তিগত গাড়ি আটক করে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মাত্রাতিরিক্ত গতির কারণে তার প্রাইভেট কারটি আটক করে। পরে জরিমানা আদায় করে গাড়িটি ছেড়ে দেয়া হয়।

 

এদিকে, হিরো আলমকে গাড়ি উপহার দিতে ‘সিলেটবাসীর পক্ষ থেকে প্রিন্সিপাল এম মখলিছুর রহমান কর্তৃক জনাব হিরো আলমকে নোহা গাড়ি উপহার অনুষ্ঠান-২০২৩’ শিরোনামে ব্যানার টাঙানো হয়েছে। তৈরি হয়েছে মঞ্চ, বক্তৃতা দেয়ার জন্য প্রস্তুত করা হয়েছে মাইক, দর্শকের জন্য সারি সারি চেয়ার। সামিয়ানা টাঙিয়ে নোহা গাড়িটিও ফুল দিয়ে সাজানো হয়েছে।

 

Manual7 Ad Code

মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে যাচ্ছেন সম্প্রতি এমপি নির্বাচনে অংশ নিয়ে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। নির্বাচনের সময় তাকে সমর্থন জানাতে নরপতি গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এম মখলিছুর রহমান তার নোহা গাড়িটি হিরো আলমকে উপহার দেয়ার ঘোষণা দেন। এরপর এ বিষয়ে নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে গাড়িটি উপহার নিতে মখলিছুর রহমানের বাড়িতে যাচ্ছিলেন হিরো আলম। আর তার জন্য সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে গ্রামের শিশু-কিশোর, সাধারণ মানুষ ও ইউটিউবাররা।

 

Manual8 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, মাত্রাতিরিক্ত গতির কারণে হিরো আলমের গাড়িটিকে জরিমানা করা হয়।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code