চুনারুঘাটে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩

চুনারুঘাটে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানে চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপীড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকার নুরুল হকের ছেলে কাজী হোসাইন মোহাম্মদ (২৫) ও হবিগঞ্জ জেলার সদর উপজেলার জগতপুর খালপাড়া এলাকার মো. জয়নাল আবেদীন বশির (৩৭)।

 

Manual1 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এর একটি আভিযানিক দল রোববার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন উবাহাটা এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code