হবিগঞ্জে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

হবিগঞ্জে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি
জেলার লাখাই উপজেলার মোড়াকরি বাজারে একটি দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাছির মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

Manual3 Ad Code

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

 

মৃত বাছির মিয়া জেলার মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের ছমেদ মিয়ার ছেলে।

 

স্থানীয়দের বরাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া জানান, উপজেলার মোড়াকরি বাজারে শনিবার ভোরে আব্দুল হান্নান মোল্লা নামে এক ব্যবসায়ীর দোকানে কয়েকজন সংঘবদ্ধ চোর চুরির জন্য দোকানের উপরের টিন খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় অসাবধানতাবশত বাছির মিয়া বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

ওসি আরো জানান, প্রথমে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

 

(সুরমামেইল/এমএকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code