নবীগঞ্জে অটোরিকশা ভাড়া নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩

নবীগঞ্জে অটোরিকশা ভাড়া নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Manual6 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধ :
হবিগঞ্জের নবীগঞ্জে অটোরিকশা ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের সিলেট, হবিগঞ্জ ও নবীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

মঙ্গলবার (০৭ মার্চ) বিকেলে উপজেলার শিবগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাসহ বেশ কয়েকটি গাড়ি, দোকানপাট ভাঙচুর করা হয়।

 

আহতদের মধ্যে হাফিজুর রহমান, ওহি মিয়া, আলা আমিন, মামুন আহমদ ও সফিকুর ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইয়াওর মিয়া, মেহেদুর রহমান, হাবিব মিয়া, সাইফুল ইসলাম, কাওছার মিয়া, সেলিম উদ্দিন, তাজেল মিয়া, রাকু মিয়া, এসআই জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা হবিগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন।

 

জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের অটোচালক ও নবীগঞ্জ উপজেলার পুরানগাও গ্রামের এক যাত্রীর মধ্যে শিবগঞ্জ বাজারে ভাড়া নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যাত্রীকে ধাক্কা দেন অটোচালক। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দারা পিকল, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষে ৫টি অটোরিকশা ভাঙচুর করা হয়। এ সময় দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Manual8 Ad Code

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমদ বলেন, এ ঘটনায় কোনো পক্ষ এখনো মামলা করেনি।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code