সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩
ছবি প্রতীকী
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে লাচানা শুক্ল বৈদ্য (৫০) নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়।
নোয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য দুলাল ঘোষ জানান, মঙ্গলবার সকালে শ্রমিকরা চা-বাগানে কাজ করতে গেলে বাগানের ভেতরে একটি জায়গায় চা বাগানের বিষ লাইন এলাকার বাসিন্দা চা-বাগানের শ্রমিক লাচানা শুক্ল বৈদ্য’র ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
(সুরমামেইল/এনএ)
Design and developed by ওয়েব হোম বিডি