চুনারুঘাটে স্ত্রী-সন্তান হত্যার পর সজ্জুলের আত্মহত্যা

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৩

চুনারুঘাটে স্ত্রী-সন্তান হত্যার পর সজ্জুলের আত্মহত্যা

Manual5 Ad Code

ফাইল ছবি

Manual8 Ad Code


হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে হয়।

Manual3 Ad Code

 

সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।

 

ওসি রাশেদুল হক জানান, ওই পরিবারের প্রধান সজ্জুল হকের (৪৫) মরদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০) লাশ বাড়ির ভেতরে রয়েছে। তবে এই দম্পতির আরও ৩ সন্তান জীবিত রয়েছে।

 

স্থানীয়দের বরাতে তিনি জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধী। আর সজ্জুল হক একজন হতদরিদ্র লোক। তাই তার পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছিল না। এজন্য স্ত্রী ও ইয়াছিনকে হত্যার পর হয়তো সজ্জুল হক আত্মহত্যা করতে পারেন।

 

ওসি আরও জানান, মরদেহ তিনটির সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

 

Manual2 Ad Code

এদিকে সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, সজ্জুল হকের প্রায় তিন বছরের মেয়ে আইরিনের গলায় দাগ পাওয়া গেছে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code