বানিয়াচংয়ে জানাজা শেষে ফেরার পথে সড়কে গেলো দুই ভাইয়ের প্রাণ

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

বানিয়াচংয়ে জানাজা শেষে ফেরার পথে সড়কে গেলো দুই ভাইয়ের প্রাণ

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বানিয়াচং উপজেলায় সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আপন দুইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ভাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

নিহতরা হলেন- উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের কালাই উল্লার ছেলে আব্দুল মঈন (৬০) ও তাজ উদ্দিন (৫০)।

 

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, দুই ভাই বানিয়াচং উপজেলার উজিড়পুর গ্রামে তাদের ফুফাতো ভাইয়ের দাফন সম্পন্ন করে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল মঈন ও তাজ উদ্দিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

Manual7 Ad Code

এদিকে, দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক মোহাম্মদ আলীকে (৫৫) গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার বাসিন্দা।

 

Manual1 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code