সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩
নবীগঞ্জ প্রতিনিধি :
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভিতে হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ছনি চৌধুরী।
মঙ্গলবার (৪ এপ্রিল) নাগরিক টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান দীপ আজাদ স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে ছনি চৌধুরীকে নিয়োগ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে নিয়োগপত্রটি (৫ এপ্রিল) থেকে কার্যকর হবে উল্লেখ করা হয়। ছনি চৌধুরী শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
(সুরমামেইল/এসএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি