চুনারুঘাটে ৩ লাখ টাকার চোরাই গাছ উদ্ধার

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩

চুনারুঘাটে ৩ লাখ টাকার চোরাই গাছ উদ্ধার

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাট থেকে ৩ লাখ টাকার চোরাই গাছের টুকরো উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বন বিভাগ ও রেমা বিজির যৌথ অভিযানে উপজেলার গাজিপুর ইউনিয়নের গাজিনগর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গাছের টুকরো উদ্ধার করা হয়।

 

জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কালেঙ্গা রেঞ্জের রেঞ্জার মাসুদুর রহমানের নেতৃত্বে রেমা বিজিবির একটি বিশেষ টহল টিমের সহযোগিতায় গাজিনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬০ ঘনফুট সেগুন ও চাপালিশ কাঠ জব্দ করা হয়।

Manual2 Ad Code

 

জব্দকৃত গাছের টুকরোর বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে, চোরাই কাঠ উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

কালেঙ্গা রেঞ্জের রেঞ্জার মাসুদুর রহমান বলেন, বন রক্ষা করা সব নাগরিকের দায়িত্ব। এভাবে অবৈধভাবে গাছ কেটে বন উজাড় করা যাবে না। গাছ উদ্ধারের ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code