বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধ :
জেলার বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সুব্রত দাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও অর্ধশতাধিক লোক।

 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের মশাকলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করেছে।

Manual7 Ad Code



স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান জয় দাশের সঙ্গে একই গ্রামের শনি দাশের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। পরে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

 

সংঘর্ষে গুরুতর আহত সুব্রত দাশকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আহতদের মধ্যে মিন্টু দাশ, রাকেশ দাশ, জুয়েল দাশ, বিকাশ দাশ, কালি দাশ, শুকেস দাশ, জয় কালী দাশ, গোলক দাশ, গোপী দাশ, গোরাঙ্গ দাশ, অমৃত দাশ, শ্রীকৃষ্ণ দাশ, শুদাংশু দাশ, জন্টু দাশ, বিষ্ণু দাশ, দিলীপ দাশ, গোল পল্লব দাশ, রাম গোপাল দাশ, সুভাষ দাশ, সুনীল দাস, নিতাই দাস, কিরন, বিমল দাশ, ঝুমা দাশ, শুভ্রকর দাশকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

 

এদের মধ্যে টেটাবিদ্ধ পাঁচ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

বানিয়াচং সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। যারা সংঘর্ষের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code