সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজা শাহিন মিয়ার দায়ের কোপে চাচা মোশারফ হোসেন (৪০) নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ৮নং কুর্শা কাগাউড়া ইউনিয়নের কাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন ওই গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, মোশারফ হোসেন নামে ওই ব্যক্তির সঙ্গে মাটি কাটা নিয়ে বাকবিতন্ডা হয় তার ভাতিজা শাহিন মিয়ার। এ নিয়ে তারা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়ায়। একপর্যায়ে শাহিন মিয়া উত্তেজিত হয়ে তার চাচা মোশারফ মিয়াকে দা দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ডা. শরিফ উদ্দিন তাঁকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি