লাখাইয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩

লাখাইয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার লাখাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

বুধবার (২৬ এপ্রিল) সকালে লাখাই উপজেলার লক্ষীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে।

Manual4 Ad Code

 

জানা যায়, লক্ষীপুর গ্রামের মজিবুর রহমান ও হিরা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও উভয় পক্ষ বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায়। বুধবার সকালে পুনরায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে গুরুতর আহত হন বেশ কয়েকজন। তাদের মধ্যে জহিরুল ইসলামকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual5 Ad Code

 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঐ এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code