হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় গেলো ২ জনের প্রাণ

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় গেলো ২ জনের প্রাণ

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবল ও আজমিরীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) সকালে ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, রোববার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে গাড়িচাপায় এলাইছ মিয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হন। নিহত এলাইছ মিয়া উপজেলার বশিনা গ্রামের জালাল মিয়ার ছেলে।

Manual1 Ad Code

 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, এলাইছ মিয়া পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। সকালে তিনি তার অটোরিকশাটি মিরপুরস্থ গ্যারেজ থেকে নিয়ে আসার জন্য বাড়ি থেকে বের হন। এসময় বশিনা এলাকার বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

 

এদিকে, রোববার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে একটি ট্রলি ধান মাড়াই করার কলকে ধাক্কা দিলে মাড়াই কলের নিচে চাপা পরে ঘটনাস্থলেই প্রাণ হারান আমিনুর মিয়া নামে এক যুবক। তিনি ওই গ্রামের মাফু মিয়ার ছেলে।

Manual8 Ad Code

 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

(সুরমামেইল/এমএকে)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code