সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মে ৩, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় হাজী কালা মিয়া নামে এক পথচারী নিহত হয়েছে।
বুধবার (০৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের কাঠলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজী কালা মিয়া উপজেলার পশ্চিম নসরতপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল।
তিনি জানান, হাজী কালা মিয়া নামে ঐ ব্যক্তি বাজারে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়ক দিয়ে চলাচলকারী একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি