বানিয়াচংয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত শতাধিক

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মে ৭, ২০২৩

বানিয়াচংয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত শতাধিক

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

রোববার (০৭ মে) দুপুরে উপজেলার পইলারকান্দি ইউনিয়নের কুমড়ি দূর্গাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বিথঙ্গল ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Manual4 Ad Code

জানা যায়, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমড়ি দূর্গাপুর গ্রামের বাসিন্দা ফারুক আমিন ও তার লোকজনদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারসহ নানা বিষয়টি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের অ্যাডভোকেট আব্দুল হামিদসহ তাদের লোকজনের। দুপুরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

অ্যাডভোকেট আব্দুল হামিদের দাবি, তিনি ভাইস চেয়ারম্যানের বিপক্ষে একটি মানবপাচার মামলার বাদী পক্ষের উকিল। তাই এ ঘটনার জের ধরেই প্রতিপক্ষরা তার লোকজনদের ওপর হামলা করেছে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

Manual3 Ad Code

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code