হবিগঞ্জে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন রাহেলা

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মে ৮, ২০২৩

হবিগঞ্জে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন রাহেলা

Manual2 Ad Code

ছবি : সংগৃহীত


হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলায় নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন ছেলেসন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি রাহেলা আক্তার। তিনি বাহুবল উপজেলার করিমপুর গ্রামের মো. আরশ আলীর স্ত্রী।

 

Manual7 Ad Code

রোববার (০৭ মে) রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক ডেলিভারিতে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

জানা গেছে, রাহেলা আক্তারের আরো তিন কন্যাসন্তান রয়েছে। এটি ছিল তার চতুর্থ স্বাভাবিক ডেলিভারি।

 

Manual8 Ad Code

পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরজাহান বেগম বলেন, রোববার সন্ধ্যায় প্রসব ব্যাথা নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভর্তি হন রাহেলা আক্তার। রাত ১০টার দিকে স্বাভাবিকভাবে প্রথম একটি ছেলেসন্তানের জন্ম দেন তিনি। এর কয়েক মিনিটের ব্যবধানে একে একে আরও দুটি সন্তান প্রসব হয় তার। বাকি দুই নবজাতকও ছেলে।

 

তিনি আরও বলেন, দুই নবজাতকের ওজন আড়াই কেজি এবং আরেকটির ওজন দুই কেজি। তুলনামূলক কম ওজনের নবজাতককে মায়ের ত্বকের সঙ্গে সংযুক্ত করে কেঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সেবা দেওয়া হচ্ছে। তবে সুস্থ আছেন মা।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code