শাহজালাল মাজার জিয়ারতে আসার পথে সড়কে ঝড়ল ৩ প্রাণ

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

শাহজালাল মাজার জিয়ারতে আসার পথে সড়কে ঝড়ল ৩ প্রাণ

Manual3 Ad Code

বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে পাথর বোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। হতাহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

 

শুক্রবার (২৬ মে) রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

জানা যায়, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ সিলেটের হযরত শাহ জালালের (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেয়। পথি মধ্যে পিকআপটি মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ নারী নিহত হন। আহত হয় আরো অন্তত ১০ জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, নিহত নারীদের মরদেহ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। শনিবার (২৭ মে) সকালে জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এনএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code