বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩

বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের

Manual7 Ad Code

বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের মাদারিটুলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী ওই এলাকার বাসিন্দা।

 

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, বুধবার রাতে বানিয়াচংয়ের উপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। সকালে আকবর আলী গাছগাছালি পরিষ্কার করতে গেলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব। তিনি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আকবর আলীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

(সুরমামেইল/বিএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code