হবিগঞ্জে ডোবায় মিললো নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত লাশ

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৩

হবিগঞ্জে ডোবায় মিললো নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত লাশ

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলার একটি ডোবা মাহবুব মিয়া নামে এক নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

Manual3 Ad Code

 

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিয়ালদাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মাহবুবুর রহমান (২২) সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামের আতর আলীর ছেলে।

 

Manual6 Ad Code

জানা গেছে, সোমবার (২৬ জুন) রাত থেকে মাহবুব মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিলোনা। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজ তাকে পাওয়া যায় নি। এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে স্থানীয়রা বাড়ির অদূরে একটি ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

 

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর তার মরদেহ ডোবায় ফেলে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code