সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ঝিলিক আক্তার (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকেলে উপজেলার চৌমুহনী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নার্গিস সুলতানা অধরা (১৩) নামের অপর শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্বজনরা।
মৃত ঝিলিক আক্তার ঐ গ্রামের সেলিম মিয়ার মেয়ে। সে চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।
স্বজনরা জানান, ঝিলিক আক্তার ও নার্গিস সুলতানা অধরা নামে দুই শিশু বাড়ির পাশে একটি পুকুর পাড়ে বসে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝিলিককে মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইশতিয়াক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
(সুরমামেইল/এনএ/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি