নবীগঞ্জে অটোরিকশা খাদে পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩

নবীগঞ্জে অটোরিকশা খাদে পড়ে বৃদ্ধের মৃত্যু

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে মো. গেদন মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মো. গেদন মিয়া নবীগঞ্জ উপজেলার ছোট ভাকৈর গ্রামের মৃত মো. তেরা উল্লাহ মিয়ার ছেলে।

 

Manual7 Ad Code

জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি নবীগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে যাচ্ছিল। পথে ইমামবাড়ি এলাকায় পৌঁছালে সামনে থাকা দুটি মোটরসাইকেল হঠাৎ গতি কমিয়ে দেয় এবং অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা আহত হন। আহত অবস্থায় তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক গেদন মিয়াকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code