সৌদিতে ছুরিকাঘাতে গোলাপগঞ্জের যুবক খুন

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

সৌদিতে ছুরিকাঘাতে গোলাপগঞ্জের যুবক খুন

Manual7 Ad Code

নিহত রাবেলে ফাইল ছবি। ছবি : সংগৃহীত

Manual3 Ad Code


সুরমামেইল ডেস্ক :
সৌদি আরবে ছুরিকাঘাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাবেল আহমদ (২৮) নামের এক যুবক খুন হয়েছেন।

 

গত শনিবার (২৯ জুলাই) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামের ফারুক আহমদের ছেলে।

 

এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। তাৎক্ষণিক ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাবেলের পিতা ফারুক আহমদ।

 

জানা যায়, শনিবার প্রবাসী রাবেল আহমদের সাথে রান্নার কাজ করাকে কেন্দ্র করে তার রুমমেট এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাবেল রুম থেকে বের হয়ে আসে। এরপর রাবেলকে রাস্তায় পেয়ে ওই যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। রোববার বাংলাদেশ সময় সকালে তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

রাবেলের মৃত্যুর খবরে আত্মীয় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। স্বজনরা রাবেলকে খুনের সাথে জড়িত যুবকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সেই সাথে রাবেলের লাশ যাতে বাড়িতে আনার ব্যবস্থা করা হয় এজন্য বাংলাদেশ সরকারসহ সকলের সহযোগিতা চেয়েছেন নিহত রাবেলের পরিবার।

 

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code