উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : এমপি মিলাদ গাজী

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : এমপি মিলাদ গাজী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিনিধি :
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, বাংলাদেশের অর্জন, দুর্যোগ, দুর্বিপাক সবসময় আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। প্রতিটি দুর্যোগে ও মহামারি করোনাকালীন সময়েও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানব সেবায় ঝাঁপিয়ে পড়ে। ভবিষ্যতে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাবে। শেখ হাসিনা সরকার জনগণের সাথে ছিলো, আছে এবং থাকবে। জনগণের সেবাই এই সরকারের একমাত্র মূলমন্ত্র। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।

Manual1 Ad Code

 

শুক্রবার (৪ আগস্ট) হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের ভোলকোট গ্রামে মোহাম্মাদিয়া সহীহ্ কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমের সদস্যদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

Manual4 Ad Code

এমপি মিলাদ গাজী আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। আজ বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একমাত্র সরকারের উন্নয়নের ধারাবাহিকতার জন্য। আজ পদ্মাসেতু বিশ্বে মেগা স্ট্রাকচার হিসেবে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছে। শুধু তাই না এমন অনেক মেগা প্রোজেক্ট আছে যা আওয়ামী লীগ সরকার করেছেন যা আমরা আজ থেকে ২০ বছর আগেও চিন্তা করিনি।

 

তিনি বলেন, আওয়ামী লীগ কিন্তু জাতির পিতার হাতে গড়া সংগঠন। আমরা সব সময় চিন্তা করি কীভাবে মানুষের পাশে দাঁড়াব। মানুষকে সহযোগিতা করবো। আওয়ামী লীগ তার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করে যাচ্ছে।

 

এসময় বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত আলী, লামাতাশি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান ফুল মিয়া, দ্বিমুড়া রাহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, বাহুবল উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান জুয়েল সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এসএইচ/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code