নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস, সম্পাদক গতি গোবিন্দ

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩

নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস, সম্পাদক গতি গোবিন্দ

Manual8 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
ভার মুক্ত হলো হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। গিয়াস উদ্দিন আহমদকে সভাপতি ও অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশকে সাধারণ সম্পাদকের পূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

 

রোববার (০৬ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা তাঁর বক্তব্যে সারাদেশে ভারপ্রাপ্তদের পূর্ণ দায়িত্ব প্রদান করেন।

Manual3 Ad Code

 

বর্ধিত সভায় উপস্থিত থাকা হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা যায়, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল ২০১৬ সালে গজনাইপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২০ সালের ৭ জুলাই ২২৯ জন সুবিধাভোগীর চাল আত্মসাতসহ নানা দুর্নীতির অভিযোগে মুকুলকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ১৫ জুলাই ইমদাদুর রহমান মুকুলকে আওয়ামী লীগের সভাপতির পদ থেকেও অব্যাহতি দেয়া হয়। ২০২১ সালে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে মুকুল বিদ্রোহী প্রার্থী হন। পরে তাকে দল থেকে বহিস্কার করা হয়। ২০২১ সালের নভেম্বর মাসের শেষ সাপ্তাহে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয় সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদকে।

 

এছাড়া ২০২১ সালের মার্চ সাসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর বিরুদ্ধে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় দুই এমপির বাক-বিতণ্ডার ঘটনা মোবাইলে ধারণের অভিযোগ ওঠে। ২১ মে দলীয় পদবি থেকে অব্যাহতি চেয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকের নিকট লিখিতভাবে আবেদন করেন তিনি। পরে সাইফুলকে দল থেকে অব্যাহতি দেয়া হয়। মে মাসের শেষ সাপ্তাহে যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

Manual1 Ad Code

 

এরপর থেকে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ দায়িত্ব পালন করে আসছিলেন।

Manual3 Ad Code

 

রোববার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা তাঁর বক্তব্যে সারাদেশে ভারপ্রাপ্তদের পূর্ণ দায়িত্ব প্রদান করেন। ফলে ১ বছর ৮ মাস পর গিয়াস উদ্দিন আহমদ সভাপতি ও ১ বছর ২ মাস পর অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ সাধারণ সম্পাদকের পূর্ণ দায়িত্ব পেলেন।

 

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ বলেন- এতদিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছিলাম। আজ গণভবনে বর্ধিত সভায় সকল ভারপ্রাপ্তদের পূর্ণ দায়িত্ব প্রদান করেছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। আমিও সেই সভায় উপস্থিত ছিলাম। আশা করছি সকলের সহযোগীতায় দলকে সু-সংগঠিত করে দলীয় কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো।

 

(সুরমামেইল/এসএইচ/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code