হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে  বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে সদর থানার ওসিসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার বিকালে শহরের ঈদগাহ থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে বিএনপি। পদযাত্রাটি শায়েস্তানগর এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা। দফায় দফায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। সংঘর্ষে সদর থানার ওসি অজয় চন্দ্র দেব এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

Manual3 Ad Code

 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ জানান, পুলিশের রাবার বুলেটে তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছের বাসায় আহত অনেক নেতাকর্মী আশ্রয় নিয়েছেন। ওই বাসার আশপাশ পুলিশ ঘিরে রেখেছে।

 

Manual3 Ad Code

সদর থানার ওসি জানান, পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা আক্রমণ করলে সংঘর্ষ সৃষ্টি হয়।

Manual3 Ad Code

 

সুরমামেইল/এমএকে/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code