কানাডায় দুর্বৃত্তদের হামলায় খুন হলেন সিলেটের শরিফ

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

কানাডায় দুর্বৃত্তদের হামলায় খুন হলেন সিলেটের শরিফ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
কানাডার অন্টারিওর ওয়েন সাউন্ড শহরে দুর্বৃত্তের হামলায় শরীফ রহমান (৪২) নামে এক বাংলাদেশি-কানাডিয়ান রেস্টুরেন্ট ব্যবসায়ী নিহত হয়েছেন।

Manual6 Ad Code

 

নিহত শরীফ রহমানের বাড়ি সিলেট ক্যান্টনমেন্টের পাশে বটেশ্বর এলাকায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে স্নাতক সম্পন্ন করে লন্ডনের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল সম্পন্ন করেন। এরপর কানাডায় পাড়ি দিয়ে ২০১৫ সালে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন শরিফ। তাঁর ৭ বছরের এক কন্যাসন্তান আছে।

Manual1 Ad Code

 

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে, গত ১৭ আগস্ট তাঁর নিজ রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ রহমান ১৭ আগস্ট তাঁর নিজের রেস্টুরেন্ট ‘দি কারি হাউসে’ অবস্থান করছিলেন। এ সময় ৩ ব্যক্তি ওই রেস্টুরেন্টে খেয়ে বিল পরিশোধ না করে বেরিয়ে যান। শরীফ রহমান ও তার ভাতিজা ওই ৩ জনকে বকেয়া বিল পরিশোধ করতে বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই সময় ৩ জন শরীফ রহমানের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট (বৃহস্পতিবার) রাতে তিনি মৃত্যু বরণ করেন।

Manual4 Ad Code

 

দুর্বৃত্তরা হামলার পরপরই পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে তাদের খুঁজছে দেশটির পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে শরিফের মরদেহ।

 

এদিকে, শরীফ রহমানের মৃত্যুতে ওয়েন সাউন্ড সিটি মেয়র ইয়ান বোডি শোক জানিয়েছেন। শহরের কয়েকটি সরকারি ও গুরুত্বপূর্ণ ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code