সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে বিপল পরিমাণ ফেন্সিডিলসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে হবিগঞ্জের মাধবপুর থেকে মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল। এসময় তার হেফাজতে থাকা ২৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) গণ্যমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাধবপুর থানার শিবরামপুর এলাকার বাসিন্দা মোঃ চাঁন বাদশা মিয়ার ছেলে মো: রাজু মিয়া (২৪)।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ও উদ্ধারকৃত ফেন্সিডিলসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব’র ওই কর্মকর্তা।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি