সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩
চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজি অটোরিকশা উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঐ উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি একই উপজেলার মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রুমেল আহমেদ। অন্যজন নারী। তার বয়স আনুমানিক ৪২ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে চুনারুঘাট যাওয়ার পথে চানভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
(সুরমামেইল/
Design and developed by ওয়েব হোম বিডি