মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫, অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫, অস্ত্র উদ্ধার

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার মাধবপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম।

 

রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে মাধবপুর উপজেলার বেজুড়া বাসস্ট্যান্ড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যবর্তী স্থানে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার হিমেরগাঁও গ্রামের খোরশেদ মিয়ার ছেলে রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার ছেলে ছালেহ আহমেদ (৩৩), একই এলাকার আমরু মিয়ার ছেলে আল আমিন (২৯), মো. লায়েক মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩২) এবং মতি মিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৮)।

Manual1 Ad Code

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

 

(সুরমামেইল/এমএকে/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code