লাখাইয়ে ইউপি চেয়ারম্যানের ভাইয়ের ঘরে ১৩৫ বস্তা সরকারি চাল

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩

লাখাইয়ে ইউপি চেয়ারম্যানের ভাইয়ের ঘরে ১৩৫ বস্তা সরকারি চাল

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার লাখাই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের দুই চাচাতো ভাইয়ের ঘর থেকে ১৩৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের চাচাতো ভাই ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার রান্না ঘরে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে উপজেলা প্রশাসন।

 

সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের পুষ্টির অভাব পূরণে এ চাল বিতরণ করার কথা ছিল। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা চাল উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন। এ ঘটনায় ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

 

ইউএনও নাহিদা সুলতানা বলেন, ভিডাব্লিউবির ১৩৫ বস্তা অর্থাৎ চার হাজার ৫০ কেজি চাল আত্মসাতের উদ্দেশ্যে ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বাড়িতে নেওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে সেগুলো উদ্ধার করে আনা হয়েছে। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম তাদের নামে নিয়মিত মামলা দায়ের করেন।

 

তিনি আরও বলেন, সরকারি চাল আত্মসাতের ঘটনায় যদি ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রমাণ মিলে তাহলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

(সুরমামেইল/এমএকে/এমএইচ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code